কলকাতায় আন্তর্জাতিক সেমিনারে যোগ দিচ্ছেন কুষ্টিয়ার দুই সাংবাদিক


প্রতিনিধি প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২৪, ৯:০৯ অপরাহ্ণ
কলকাতায় আন্তর্জাতিক সেমিনারে যোগ দিচ্ছেন কুষ্টিয়ার দুই সাংবাদিক

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া:কলকাতায় আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে আজ সকালে রওয়ানা হয়েছেন কুষ্টিয়ার দুই সাংবাদিক। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ ও কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।

(৮ মার্চ) শুক্রবার সকালে সেমিনারে যোগ দিতে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন।

‘International Bengali Conference’ অনুষ্ঠিত হবে কলকাতার সল্টলেকের Suresh Neotia Centre Of Excellence for Leadership (Cll)  ভেন্যুতে।

কুষ্টিয়ার দুই সাংবাদিক ছাড়াও খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুধাংশু কুমার মল্লিক যোগ দিবেন আন্তর্জাতিক এই সেমিনারে।

সেমিনারে অতিথি হিসেবে যোগ দিবেন বাংলাদেশের প্রধান বিচারপতি ও ভারতের মন্ত্রী ও কলকাতার মেয়র।

তথ্যটি নিশ্চিত করেছেন Bangla WorldWide (BWW) এর কনভেনর সৌম্যব্রত দাস। তিনি জানান, ৮ মার্চ থেকে ১০ মার্চ ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই সেমিনার।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০