কালকিনিতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ


মাদারীপুর প্রতিনিধি প্রকাশের সময় : ১১ মে, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
কালকিনিতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে জেলেদের জন্য বরাদ্দ চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন চালবঞ্চিত জেলেরা।

সোমবার দুপুরে উপজেলার সরকারি সমন্বয় অফিসের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন চরদৌলত খান ইউনিয়নের জেলেরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, কার্ডধারী প্রকৃত জেলেদের মধ্যে চাল বিতরণের কথা থাকলেও চরদৌলত খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চান মিয়া শিকদার অনিয়ম করে নিজের লোকজন ও স্বজনদের মধ্যে চাল বিতরণ করেছেন। এতে প্রকৃত জেলেরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তারা।

ঝিনাইদহে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

কার্ডধারী জেলে দেলোয়ার কবিরাজ, মাইনউদ্দীন সরদার, সামচুল হাওলাদার, সনিয়া, ইয়াসিন, রেজাউল কবিরাজ ও শহিদুল কবিরাজ অভিযোগ করে বলেন, “আমাদের কার্ড থাকা সত্ত্বেও চাল দেওয়া হয়নি। চেয়ারম্যান তার ঘনিষ্ঠ লোকজনকে বিনা কার্ডে চাল দিয়েছেন। চাল না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও চেয়ারম্যানের বিচার দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান চান মিয়া শিকদার। তিনি বলেন, “চাল বিতরণে কোনো ধরনের স্বজনপ্রীতি করা হয়নি। প্রকৃত জেলেরাই চাল পেয়েছেন। অভিযোগ ভিত্তিহীন।”

এ বিষয়ে কালকিনি উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বলেন, “কার্ডধারী জেলেরা চাল পায়নি—এমন কোনো অভিযোগ এখনো আমার কাছে আসেনি।”

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০