ঝিনাইদহে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন


মো. সাইফুল ইসলাম, ঝিনাইদহ প্রকাশের সময় : ১১ মে, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
ঝিনাইদহে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও পেশার মর্যাদা রক্ষার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা

সোমবার (১১ মে) দুপুরে শহরের পায়রা চত্বরে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি সাইফুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক শাহরিয়ার শোভনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা ম্যানেজার ফোরামের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান।

এ সময় বক্তব্য দেন ফারিয়ার সহসভাপতি কামরুজ্জামান, মশিউর রহমান, রবিউল ইসলাম, আইয়ুব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পিসহ অন্য নেতারা। মানববন্ধনে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত প্রায় ২৫০ জন মেডিকেল প্রমোশন অফিসার অংশ নেন।

কুমারখালীতে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবিতে অবস্থান কর্মসূচি

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কর্মক্ষেত্রে নানা ধরনের হয়রানি, প্রতিবন্ধকতা ও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন। এসব সমস্যার সমাধান এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করতে সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

মানববন্ধনে “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরাই এ দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী” স্লোগান তুলে ধরা হয়।

ফারিয়ার জেলা সভাপতি সাইফুল ইসলাম মিলন বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং পেশার মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তিনি দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১