কালীগঞ্জে অনলাইন জু/য়া ও অবৈধ সিম চক্রের তিনজন গ্রেপ্তার


মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
কালীগঞ্জে অনলাইন জু/য়া ও অবৈধ সিম চক্রের তিনজন গ্রেপ্তার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও অবৈধ সিম বাণিজ্যের সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার গোড়ল ইউনিয়নের মালগাড়া বগুড়াটারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, একটি বাড়ির সামনে কাঁচা সড়কে বসে কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়ায় অংশ নিচ্ছিলেন। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

৮ উপজেলায় শুরু হবে পাইলট কার্যক্রম : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কনক রায় (২৫), নুরুজ্জামান (২৭) ও সজিব চন্দ্র (২১)।

অভিযানের সময় তাঁদের কাছ থেকে জুয়া পরিচালনা ও অবৈধ আর্থিক লেনদেনে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন এবং ২৪টি অবৈধ সিম কার্ড উদ্ধার করা হয়। জব্দ করা মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল ছিল। এসব সিম ব্যবহার করে নগদ ও বিকাশসহ মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে ত্রাণমন্ত্রী

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া পরিচালনা ও অর্থ লেনদেনে জড়িত ছিলেন।

এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর আওতায় কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০