কুষ্টিয়ায় আগ্নে.য়া.স্ত্র-গু.লি.সহ যুবক আটক, গ.ণ.পি.টু.নি.র পর পুলিশে সোপর্দ


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ২৫ জুন, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ ৪৬
কুষ্টিয়ায় আগ্নে.য়া.স্ত্র-গু.লি.সহ যুবক আটক, গ.ণ.পি.টু.নি.র পর পুলিশে সোপর্দ

কুষ্টিয়া সদর উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ফরিদ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক ফরিদ হোসেন ওই ইউনিয়নের নদীরকূল মাঠপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত বুড়ো মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ফরিদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাঁকে মারধর করে।

খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফরিদকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় কয়েকজনের দাবি, ফরিদ কথিত ‘শিপন বাহিনী’র সক্রিয় সদস্য। তাঁর কাছে আরও অবৈধ অস্ত্র থাকতে পারে বলে তাঁদের সন্দেহ। এ ঘটনায় তদন্তের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, একটি রিভলবার ও ছয়টি গুলিসহ একজনকে আটক করা হয়েছে। স্থানীয়দের মারধরে আহত হওয়ায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ার  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০