কুষ্টিয়ায় দুর্গাপূজার আগে মন্দিরে ভাঙচুর


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ ৬৬
কুষ্টিয়ায় দুর্গাপূজার আগে মন্দিরে ভাঙচুর

কুষ্টিয়ায় কুমারখালীতে দুর্গাপূজার আগে খয়েরচারা মাতৃমন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার পর এ ঘটনায় গণেশ ও লক্ষ্মী প্রতিমার মাথা এবং দুর্গার বাহন সিংহের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে যায়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, মন্দির কমিটির বিরোধ ও জমিসংক্রান্ত বিষয় সামনে রেখে তদন্ত চলছে। সিসিটিভি ক্যামেরা খুলে রাখায় ঘটনার ফুটেজ পাওয়া যায়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও নাভিদ সারওয়ার জানান, মন্দির এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১