গজারিয়ায় ৩ ঘন্টায়ও নিয়ন্ত্রনে আসেনি সুপার বোর্ড কারখানার আগুন! আহত- ৫


প্রতিনিধি প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২৪, ৭:৫১ অপরাহ্ণ
গজারিয়ায় ৩ ঘন্টায়ও নিয়ন্ত্রনে আসেনি সুপার বোর্ড কারখানার আগুন! আহত- ৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ার সুপার বোর্ড কারখানায় আগুন ৩ ঘন্টায়ও নিয়ন্ত্রনে আসেনি। উপজেলার হোসেন্দী ইউনিয়নে জামালদীতে টি.কে. গ্রুপের মালিকানাধীন সুপার বোর্ড কারখানায় রবিবার দেড়টার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নি নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। আগুন নেভাতে গিয়ে কারখানাটির ৫জন কর্মী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, রোববার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে প্রতিষ্ঠানটির পাটের গোডাউনে আগুন দেখতে পান কর্মরত শ্রমিকরা। প্রথমে প্রতিষ্ঠানটির কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে। তবে প্রতিষ্ঠানের ভেতরে সরু রাস্তা ও পানির অভাবে আগুন আরো ছড়িয়ে পড়ে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। প্রথমে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপনের কাজ শুরু করি। পরে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আরো ৮টি ইউনিট অগ্নি নির্বাপনে যোগ দেয়। ভেতরে দাহ্য পদার্থ থাকায় অগ্নি নির্বাপনে সমস্যা হচ্ছে আমাদের। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এ ব্যাপারে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আবুল কাশেম বলেন, অগ্নিকান্ডের ঘটনায় আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে হিরন মিয়া নামের এক ব্যাক্তিকে আনা হয়েছিলো। তার স্বাশনালী পুড়ে গেছে । তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। সে আগুনে পুড়ে যাওয়া সুপার বোর্ড কারখানার কর্মি বলে জানাগেছে।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোয়িনূর আক্তার জানান, আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে। এখন আগুন কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজিব খান বলেন, এখনো আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আসেনি । আগুন এখনো জ্বলছে। ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। তিনি আরো বলেন রোববার দুপুর আনুমানিক দেড়টার দিকে কারখানাতে আগুন লাগার খবর পাই আমারা। প্রাথমে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ার সাথে সাথে নারায়নগঞ্জের আদমজী ও কুমিল্লার দাউদকান্দি থেকে ফায়ার সার্ভিসের আরো ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখোন মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রনে আসেনি বলে জানান ওসি। তিনি আরো বলেন আগুন নিয়ন্ত্রণে এলে আগুল লাগার সুত্রপাত জানা যাবে।

আর্কাইভ