গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুন ভবনের উদ্বোধন


মেহেরপুর প্রতিনিধি প্রকাশের সময় : ২৯ জুন, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ ২২৭
গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুন ভবনের উদ্বোধন

মেহেরপুরের গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে ২০২৬ সালের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায়, নতুন একাডেমিক ভবনের উদ্বোধন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণিত বিভাগের প্রভাষক জেসমিন আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন। প্রধান বক্তা ছিলেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন।

এ সময় পৌর কমিশনার আলমগীর হোসেন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আরিফুজ্জামান, ব্যবসায়ী আব্দুস ছালাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রবিউল ইসলামসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন তাঁর বক্তব্যে কলেজের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরে সেগুলো সমাধানে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জাভেদ মাসুদ মিল্টন শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। একই সঙ্গে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা দেওয়ারও আহ্বান জানান।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজে কম্পিউটার ল্যাব, সীমানা প্রাচীরসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নতুন একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন। পরে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ফাইল, কলম ও স্কেল বিতরণ করা হয় এবং তাদের সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১