চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া জেলা ছাত্র সংগঠনের নতুন কমিটি ঘোষণা


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ ৪২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া জেলা ছাত্র সংগঠনের নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন কুষ্টিয়া জেলা ছাত্র সংগঠন, চবি-এর ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহিরুল ইসলাম পুলক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমাইয়া বাসার সামান্তা।

শুক্রবার (৩ জুলাই) সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নবনির্বাচিত সভাপতি শাহিরুল ইসলাম পুলক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক সুমাইয়া বাসার সামান্তা একই শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।

সভাপতি শাহিরুল ইসলাম পুলক বলেন, “কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের নিয়ে একটি ঐক্যবদ্ধ, সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”

সাধারণ সম্পাদক সুমাইয়া বাসার সামান্তা বলেন, “সবার মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করব। কুষ্টিয়ার শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থেকে তাদের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখার চেষ্টা করব।”

সংগঠনের নেতারা জানান, নতুন কমিটি শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণে কাজ করবে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষা, সংস্কৃতি ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে কুষ্টিয়া জেলা ছাত্র সংগঠন, চবি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১