চাঁপাইনবাবগঞ্জে সড়ক পরিবহন মালিক গ্রুপের নব-নির্বাচিত পরিষদের শপথগ্রহণ


প্রতিনিধি প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৪০ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে সড়ক পরিবহন মালিক গ্রুপের নব-নির্বাচিত পরিষদের শপথগ্রহণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ২০২৪-২০২৬(২৪ মাস) মেয়াদে নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যদের শপথগ্রহণ এবং দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নিজস্ব কার্যালয়ের সভাকক্ষে নব-নির্বাচিতদের শপথ পাঠ করান নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান অ্যাড. শাহনেওয়াজ খান পান্না।

জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাড. রবিউল হক দোলন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাবেক সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম মিয়া, সাবেক সভাপতি অ্যাড. লুৎফর রহমান ফিরোজ মিয়া, নব-নির্বাচিত পরিষদের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শামীম ও নির্বাচন বোর্ডের সদস্য অ্যাড. রাসেল আহমেদ রনি।

উল্লেখ্য, চলতি বছরের গত ২৭ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বি-বার্ষিক (২০২৪-২৬) নির্বাচনে সহ সম্পাদক পদ ছাড়া সবকটি পদেই বিজয়ী হয়েছেন সেন্টু – শামিম প্যানেল।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০