
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার (২৩ মার্চ) ভোররাতে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর বিওপির দায়িত্বাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রাত প্রায় ২টা ৪৫ মিনিটে নায়েব সুবেদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে রহনপুর ও রামদাসপুর বিওপির যৌথ টহল দল রামদাস বিল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩ লাখ ৫৯ হাজার ৫০০টি ভারতীয় পাতার বিড়ি এবং ১৫৭ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ ২০ হাজার ৫০০ টাকা। উদ্ধার করা মালামাল রহনপুর শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :