চুয়াডাঙ্গায় অবৈধভাবে তীর ব্র্যান্ডের গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ১ জুলাই, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ ৭০
চুয়াডাঙ্গায় অবৈধভাবে তীর ব্র্যান্ডের গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে তীর ব্র্যান্ডের গমের ভূষি তৈরি ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কীটনাশক ও গমের ভূষির বাজার তদারকি করা হয়।

অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অবৈধভাবে তীর ব্র্যান্ডের গমের ভূষি তৈরি ও বাজারজাত করার প্রমাণ পাওয়ায় জীবননগরের চ্যাংখালী রোডে অবস্থিত মো. সাইফুল হকের মালিকানাধীন মেসার্স শাহীন ট্রেডার্স-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এ সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য, ওষুধ এবং বীজ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জীবননগর থানা পুলিশের একটি দল।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১