কুষ্টিয়ায় সেচ পাম্পের আওতাধীন কৃষকদের বার্ষিক প্রীতিভোজ


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ১ জুলাই, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ ২১৮
কুষ্টিয়ায় সেচ পাম্পের আওতাধীন কৃষকদের বার্ষিক প্রীতিভোজ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নে আতাউল গনির সেচ পাম্পের আওতাধীন কৃষকদের অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো বার্ষিক কৃষক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার জয়নাবাদ মণ্ডলপাড়া এলাকায় সেচ পাম্পসংলগ্ন আতাউল গনির বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় ১২০ জন কৃষকসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে কৃষকদের নিয়ে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং কৃষি ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

খাবার শেষে কুপনের মাধ্যমে লটারির আয়োজন করা হয়। লটারিতে বিজয়ীদের মধ্যে একটি স্প্রে মেশিন, বড় কোদাল, ছোট কোদাল, কাচি ও নিড়ানিসহ বিভিন্ন কৃষি উপকরণ পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান, চাপড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রিপন মণ্ডল, ২ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান (মিজু), ছেঁউড়িয়া মোল্লাপাড়া মসজিদুল মোকাররম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, কৃষকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং আধুনিক কৃষি বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হচ্ছে।

কুষ্টিয়ার  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১