চুয়াডাঙ্গায় ‘নজরুল সাহিত্যে ইসলামি দর্শন’ বিষয়ক সেমিনার


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ণ ১৫৫
চুয়াডাঙ্গায় ‘নজরুল সাহিত্যে ইসলামি দর্শন’ বিষয়ক সেমিনার

চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় ‘নজরুল সাহিত্যে ইসলামি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বাদ মাগরিব আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে ‘নজরুল বর্ষ’-এর দ্বিতীয় আয়োজন হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।

কাজল হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা ইমদাদুল্লাহ। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ইসলামি সংগীত পরিবেশন করেন মো. ইফতেখার হোসাইন মাহের ও ইসমাইল শিপন।

সেমিনারে ‘নজরুল সাহিত্যে ইসলামি দর্শন’ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন ড. আবুল আসাদ নোমানী। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম কামিল মাদরাসায় আরবি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। আলোচনায় নজরুলের সাহিত্যকর্মে ইসলামি ভাবধারা, দর্শন ও ধর্মীয় চেতনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি ও কথাসাহিত্যিক আনোয়ার রশীদ সাগর। সমাপনী বক্তব্য দেন এবং সভাপতির দায়িত্ব পালন করেন শায়খ ইমদাদুল হক।

সেমিনারে কথাসাহিত্যিক পিন্টু রহমান, প্রভাষক খাইরুল ইসলাম, নাদিউজ্জামান রিজভী, মুনশি মুহাম্মদ আব্দুল্লাহ, শাহ হাফিজ উদ্দিন, সাইফুল্লাহ, মো. আব্দুল্লাহ আল রাতুল, মো. ইউনুস আলী মাস্টার, মো. মাহামুদুল হাসান, মো. আরাফাত রহমান, তামজীদ হাসান আবির, বেলায়েত হোসেন বিপু, কাজী রোহান, মো. মোমিন, তাওহিদ খান, আশিক ইসলাম, মুন্না মাহদী, মো. সোহেল রানা ও আননাফিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, নজরুলের সাহিত্যকর্মে ইসলামি দর্শন, মানবতাবাদ ও ধর্মীয় চেতনার বিভিন্ন দিক নিয়ে পাঠক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে আলোচনা ও গবেষণার আগ্রহ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০