শিশু ইরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত গ্রেপ্তার


প্রতিনিধি প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
শিশু ইরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত গ্রেপ্তার

মো: সাজ্জাদ হোসেন, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ইকোপার্ক পাহাড়ি এলাকায় সাত বছরের কন্যাশিশু ইরা হত্যাকাণ্ডের ঘটনায় বাবু শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবু শেখ (৪৫) হত্যাকাণ্ডের মূল আসামি বলে জানা যায়। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায়  গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ডের মডেল থানার।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড ইকোপার্কের পাহাড় থেকে গলাকাটা অবস্থায় ইরাকে উদ্ধার করা হয়। এরপর তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ভুক্তভোগী কন্যা শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশু ইরার।

পুলিশ জানায়, শিশুটির বসত বাড়ি কুমিরা থেকে সীতাকুণ্ড পাহাড় পর্যন্ত রাস্তায় থাকা সি সি ফুটেজ সংগ্রহ করা হয়। ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত বাবু শেখ (৪৫), পিতা-মৃত হাদেম শেখ, মাতা-মৃত মোছাঃ খাজেরা বেগম, সাং- মধ্যম পুপুপাড়া, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা কে আজ দুপুর ১২ঃ০০ টায় কুমিরা কাজীপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে ইরাকে উদ্ধারের সময় তার গলা থেকে রক্ত ঝরছিল। সড়কটির সংস্কারের কাজে থাকা শ্রমিকেরা শিশুটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করেন। তাদের পরনের কাপড় দিয়ে গলা পেঁচিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করেন। পরে তারা দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মার্কিন নাগরিকদের দ্রুত ১৪ দেশ ছাড়ার তাগিদ