জামালপুর সদর উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


প্রতিনিধি প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
জামালপুর সদর উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম এ জলিল আকন্দ শশী, জামালপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর সদর উপজেলা শাখার আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ও বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় গতকাল ৯ মার্চ সোমবার স্থানীয় ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। সদর থানা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ মোঃ আব্দুল্লাহ আল মাসুদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

আর্কাইভ