
মহসিন খান বুলবুল, সাভার:আজ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আয়োজনে সাভারের গেন্ডার সদর দপ্তরে ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ( অর্থ-রাজস্ব) মোঃ সাইদুল খান ও এজিএম (আইটি-১) প্রকৌঃ আঞ্জুমান আরা আশা সাধারণ সভাটি সঞ্চালনা করেন।
সকালে গ্রাহক সদস্যদের রেজিষ্ট্রেশনের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল ১১ টায় মুল অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর বোর্ড সভাপতি মোঃ আঃ হালিম।
সভার প্রতিবেদন হতে জানা যায়, ২০২২-২৩ইং অর্থ – বছরে সিস্টেম লস ও বকেয়া আদায়ের হার যথাক্রমে ৪.৫৫% এবং ৯৯.৩৩%। প্রতিবেদন হতে আরও জানা যায়, ২০১৪ খ্রীঃ ১ জানুয়ারিতে ঢাকা পবিস-১ হতে বিভাজিত হয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -৩ গঠিত হয়ে এর কার্যক্রম শুরু হয়ে ডিসেম্বর ২০২৩ ইং পর্যন্ত ৩৬৩৮.৯৭৭ কিলোমিটার লাইন নির্মানের মাধ্যমে মোট চার লক্ষ ছিয়াশি হাজার দুইশত একুশ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে এবং ২০২৪ সালের মধ্যে আরও ৬০ হাজার স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে।
সভায় কোরাম নির্ধারনী হিসাব প্রদান করেন, সমিতির বোর্ড সহ-সভাপতি কামরুন নাহার, বাপবিবোর্ডের চেয়ারম্যানের বানী পাঠ করেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঢাকা পবিস মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালন ( কেন্দ্রীয় অঞ্চল) পরিদপ্তরের ফিল্ড গবেষণা কর্মকর্তা মোঃ জাহিদ-উল-আলম, কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন সমিতি বোর্ডের কোষাধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, সিনিয়র জেনারেল ম্যানেজারের প্রতিবেদন পাঠ করেন ঢাপবিস-৩ এর সিনিয়র জেনারেল ম্যানেজার এম.এম.আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারী ৭টি জোনের গ্রাহকদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারকারী প্রতিষ্ঠান হিসেবে ইনসেপটা ফার্মাসিউটিকেলকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে রেজিষ্ট্রেশন কুপন দিয়ে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং লটারীর মাধ্যমে পনের জন কুপনধারীকে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাপবিবো ঢাকার পবিস মঃ ও ব্য পঃ(কেঃঅঃ)পরিঃ উপ-পরিচালক (প্রশাসন) মির্জা মরিয়ম জামান,
সাবেক জেনারেল ম্যানেজার সৈয়দ ওয়াহিদুল ইসলাম, সাবেক জেনারেল ম্যানেজার প্রকৌশলী হারুন-অর-রসিদ, সমিতির মনোনীত এলাকা পরিচালক মোঃ নিয়ামুল কবির এলাকা পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন জোন থেকে আগত গ্রাহক, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আপনার মতামত লিখুন :