
বুধবার (১৮ মার্চ) সকালে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার আনোয়ারপুরে অবস্থিত ‘সিনিয়র সিটিজেন হোম’ বৃদ্ধাশ্রমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক আলহাজ মশিউর রহমান। তিনি নিজ হাতে বৃদ্ধাশ্রমে থাকা নারী-পুরুষদের মধ্যে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করেন।
চুয়াডাঙ্গায় ফিলিং স্টেশনে ভিড়, জ্বালানি তেল কেনার সীমা নির্ধারণ
ঈদের আগে এমন সহায়তা পেয়ে বৃদ্ধাশ্রমের বাসিন্দারা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, উপদেষ্টা মো. খালেকুজ্জামান, ডা. গোলাম কবির, আল হেলাল রাজা ও আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের জ্যাকেট গায়ে ভুয়া ডিবি সদস্য জনতার হাতে আটক
বিতরণ-পূর্ব আলোচনা সভায় মশিউর রহমান বলেন, ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সচ্ছল মানুষের দায়িত্ব। তিনি বলেন, কেউ যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি সবারই খেয়াল রাখা উচিত।
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :