দামুড়হুদায় দুই মা.দ.ক.সেবীর ২ বছরের কারাদণ্ড, মোবাইল কোর্ট পরিচালনা


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ১৯ জুন, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
দামুড়হুদায় দুই মা.দ.ক.সেবীর ২ বছরের কারাদণ্ড, মোবাইল কোর্ট পরিচালনা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মাদকসেবীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে প্রশাসন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৯ জুন) বিকেল ৪টার দিকে দামুড়হুদা থানা পুলিশের সহযোগিতায় উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোবাইল কোর্টে লক্ষ্মীপুর গ্রামের কমল ফকির এবং গোপালপুর গ্রামের রবিন ইসলামকে মাদকদ্রব্য সংশ্লিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারা অনুযায়ী ২১ নম্বর ক্রমে তাদের প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে দামুড়হুদা থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি থেকে তরুণ সমাজকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সব স্তরের মানুষকে আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।

চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০