ব্রাহ্মণবাড়িয়ায় এবার তৈরি হলো ‘ব্রাজিল চুড়ি’


বাহাদুর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশের সময় : ১৯ জুন, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় এবার তৈরি হলো ‘ব্রাজিল চুড়ি’

ব্রাহ্মণবাড়িয়ায় এবার তৈরি হলো ‘ব্রাজিল চুড়ি’। ফুটবল বিশ্বকাপকে ঘিরে উন্মাদনার জন্য বরাবরই আলোচনায় থাকে ব্রাহ্মণবাড়িয়া। এবার সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে ‘ব্রাজিল চুড়ি’।

এর আগে জেলার বিভিন্ন এলাকায় ব্রাজিলের পতাকার আদলে পুরো বাড়ি রঙ করে ‘ব্রাজিল বাড়ি’ নির্মাণ, কয়েক কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি এবং প্রিয় দলের সমর্থনে নানা ব্যতিক্রমী আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ব্রাজিলের পতাকার রঙে তৈরি করা হয়েছে বিশেষ নকশার চুড়ি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘Mystrerious Flame’ নামের একটি পেজ থেকে এসব চুড়ির ছবি প্রকাশ করা হয়েছে। পোস্টে লেখা হয়েছে, “এগুলো ব্রাজিল ফ্যানদের জন্য। কেউ নিতে চাইলে ইনবক্স করুন।”

পেজটির উদ্যোক্তা আখাউড়া পৌর এলাকার বাসিন্দা নাহিদা আহমেদ জানান, তিনি নিজেও ব্রাজিল দলের সমর্থক। বিভিন্ন ধরনের হ্যান্ডমেড উপহারসামগ্রী তৈরি ও অনলাইনে বিক্রি করেন তিনি। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল সমর্থকদের কথা মাথায় রেখে ব্রাজিলের পতাকার রঙ ও নকশা অনুসরণ করে বিশেষ এই চুড়িগুলো তৈরি করেছেন।

তিনি আশা প্রকাশ করেন, ব্রাজিল সমর্থকদের কাছে এই ব্যতিক্রমী চুড়িগুলো ভালো সাড়া ফেলবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০