নওগাঁয় জু.য়া.র আসরে অভিযান, আ.ট.ক ১০


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
নওগাঁয় জু.য়া.র আসরে অভিযান, আ.ট.ক ১০

নওগাঁ শহরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় নগদ অর্থ ও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সদর মডেল থানার চাকলা বাজার সংলগ্ন ছোট যমুনা নদীর তীরে জুয়ার আসর বসেছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ মার্চ) রাত আটটার দিকে সেখানে অভিযান চালানো হয়।

নওগাঁয় এসি মেকানিক থেকে কোটিপতি, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন

অভিযানে জুয়া খেলার সময় ১০ জনকে আটক করা হয়। এ সময় জুয়ার বোর্ড থেকে নগদ ৪৬ হাজার ১৭৫ টাকা এবং তাস জব্দ করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এসব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন