
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বদলগাছী থানার পিন্ডিরা গ্রামে অভিযান চালায়। রাত ৯টার দিকে সিয়ামের ভাই-বোন ট্রেডার্স নামের একটি টিনের দোকানে অভিযান চালিয়ে আব্দুল মালেক মিল্টন (৪০) ও আল আমিন (৩৩) নামে দুজনকে আটক করা হয়। আল আমিনের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আল আমিন জানান, ফেনসিডিলগুলো দোকানের মালিক আব্দুল মালেক মিল্টনের। তাঁর আরও ফেনসিডিল শরিফুলের দোকানে রাখা আছে। পরে বদলগাছীর জিয়ল গ্রামের শরিফুলের (৩৮) ফ্লেক্সিলোডের দোকানে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে আরও তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, শরিফুল জিজ্ঞাসাবাদে জানান, এসব ফেনসিডিল আব্দুল মালেকের। তিনি তাঁর কাছে ফেনসিডিল রেখে যেতেন এবং ক্রেতা পেলে বিক্রি করে টাকা আব্দুল মালেককে দিতেন।
পরে আব্দুল মালেকের বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির পেছনে মাটির গর্তে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে আরও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় আল আমিনের কাছ থেকে মাদক বিক্রির ১১ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আব্দুল মালেক দীর্ঘদিন ধরে সীমান্তপথে মাদক এনে বিভিন্ন মাধ্যমে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :