নওগাঁর পত্নীতলায় ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত ২


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২৫ মে, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
নওগাঁর পত্নীতলায় ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত ২

নওগাঁর পত্নীতলা উপজেলায় অজ্ঞাতনামা একটি ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

রোববার (২৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে নজিপুর-ধামইরহাট সড়কের পত্নীতলা থানাধীন গাহন মোড় থেকে প্রায় ৫০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মহাদেবপুর উপজেলার সুজাইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬) ও ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)। আবু হাসান অটোভ্যানচালক ছিলেন এবং তরিকুল ইসলাম পেশায় মাইক্রোবাসচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোভ্যানকে পেছন থেকে দ্রুতগতির একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। তবে পুলিশ ট্রাক ও চালককে শনাক্তে অভিযান শুরু করেছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক বলেন, সড়কে সিসিটিভি ক্যামেরা না থাকলেও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে ঘাতক ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, বিষয়টি জানার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সংশ্লিষ্ট থানা ও গোয়েন্দা সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১