নওগাঁ পুলিশ সুপারের হল রুমে অনুষ্ঠিত হয়েছে ৮১ তম বুনিয়াদি প্রশিক্ষন


খোরশেদ আলম প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ ৫২
নওগাঁ পুলিশ সুপারের হল রুমে অনুষ্ঠিত হয়েছে ৮১ তম বুনিয়াদি প্রশিক্ষন

খোরশেদ আলম , নওগাঁ

নওগাঁ পুলিশ সুপারের হল রুমে অনুষ্ঠিত হয়েছে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ। গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ নওগাঁ জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন ক্যাডারে কর্মরত প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণের অংশ হিসেবে নওগাঁ জেলা পুলিশে আগমন করেন।

এ সময় নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রশিক্ষণার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরবর্তীতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জনবান্ধব পুলিশিং, জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা বিষয়ে মতবিনিময় করেন।তিনি প্রশিক্ষণার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০