নন্দীগ্রামে পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা উদ্ধার! আটক: ২ 


প্রতিনিধি প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২৪, ১০:৫৭ অপরাহ্ণ
নন্দীগ্রামে পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা উদ্ধার! আটক: ২ 

আব্দুল আহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে পুলিশের মাদক বিরোধী অভিযানে ২শ’ পিস ইয়াবাসহ দুইজন কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের শেষে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

গতকাল শনিবার নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, উপজেলার বুড়ইল ইউনিয়নের পেংহাজারকি উত্তরপাড়া বটতলা মোড়ে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। তারা হলো- বুড়ইল দোগাছি পাড়ার আবু সাইদের ছেলে ইয়াবা বাদল (৩৮) ও দোহার চকপাড়ার আজাহার আলীর ছেলে আব্দুল মুমিন (২৯)।

জানা গেছে, গত বৃহস্পতিবার একদল পুলিশ মোটরসাইকেলযোগে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে নামে। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ধুন্দার বাজার থেকে কলোনী বাজার পাকা রাস্তার বটতলা মোড়ে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় দুইজনকে আটক করে। স্থানীয় লোকজনের উপস্থিতিতে বাদল ও মুমিনের দেহ তল্লাশি করে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।