
মোহাম্মদ জুয়েল রানা,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই হয়েছে । শনিবার রাতে উপজেলার বিটঘর ইউনিয়ন মহেশপুর গ্রামের মো. জিলানী মিয়ার বসতঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় নগদ টাকা,স্বর্ণলংকার, দুইটি গরু ও ঘরের আসবাবপত্র পুড়ে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা বলেন, গতকাল রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বাড়ির সবার চিৎকার শুনে আসি।এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলতেছে।পরে আমরা আগুন নেভানোর চেষ্টা করি,প্রায় দুই ঘন্টা চেষ্টা করে এলাকাবাসি আগুন নিয়ন্ত্রনে আনে ।এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নেভানো হলেও ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা করা যায়নি পরিবার টি কে।
বিটঘর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুবুল আলম বলেন, মো. জিলানী খুব অসহায়। শনিবার রাতে তার বসতঘরে অগ্নিকান্ডে নগদ ৩ লাখ টাকা,স্বর্ণলংকার, দুটি গরু ও ঘরের আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়েছে। পরিবার টি এখন নিঃস্ব হয়ে গেছে। সমাজের বিত্তবান ব্যাক্তিরা তার পাশে দাঁড়ানোর জন্য আহবান করছি। মো. জিলানী মিয়া বলেন, গত রাতে হঠাৎ আমার ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় আমার ৯ লক্ষ ৫৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। এখন আমি নিঃস্ব হয়ে গেছি। পড়নের কাপড় ছাড়া আমাদের কিছু রইল না।
আপনার মতামত লিখুন :