নবীনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৫ টি ড্রেজার মেশিন জব্দ


প্রতিনিধি প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৪, ১১:৪৮ অপরাহ্ণ
নবীনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৫ টি ড্রেজার মেশিন জব্দ

(নবীনগর প্রতিনিধি)ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ড্রেজার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২১শে জানুয়ারি) বিকালে উপজেলার জিনোদপুর, সাতমোড়া ও রতনপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদা জাহান।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন,
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফসলি জমি রক্ষার্থে আজ দিনব্যাপী নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন, সাতমোড়া ও রতনপুর ইউনিয়নে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মালাই গ্রামে ২ টি ড্রেজার জব্দ করা হয় এবং ড্রেজার মালিককে পঞ্চাশ হাজার(৫০,০০০) টাকা জরিমানা করা হয়। এছাড়া, সাতমোড়া ও রতনপুর ইউনিয়ন হতে ৩ টি ড্রেজার জব্দ করা হয় এবং সংযোগ পাইপগুলো বিনষ্ট করা হয়।
ফসলি জমি রক্ষার্থে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০