
নবীনগর প্রতিনিধি, ব্রাক্ষণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিলের চাষের জমি থেকে ভ্যান চালক সাদ্দাম হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৯ জানুয়ারি সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশরাফপুর গ্রামের দৌলতপুর বিলের চাষের জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ঐ যুবক উপজেলার বিদ্যাকুট গ্রামের আব্দুল সাত্তার মিয়ার ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :