নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে নবীনবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত


প্রতিনিধি প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:২৭ অপরাহ্ণ
নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে নবীনবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

মোহাম্মদ জুয়েল রানা,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ পরিবারের আয়োজনে নবীনবরণ, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্যে এই নবীনবরণ, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি দেখতে শিক্ষার্থীদের পাশাপাশি হাজারো দর্শকের ঢল নামে। এসময় উৎসবমূখর পরিবেশে তারা পিঠা উৎসবে হরেক নামের সবগুলো স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন। প্রায় শতাদিক জাতের পিঠা পাওয়া গেছে এই পিঠা উৎসবে। এসময় অনুষ্ঠানে আগত শিক্ষার্থী ও আগত অন্যান্য অতিথিদের মাঝেও বেশ উৎসাহ উদ্দীপনা বিরাজ করতে দেখা গেছে।

 

গ্রাম বাংলার ঐতিহ্যের পিঠা উৎসবের পাশাপাশি কলেজ প্রাঙ্গনে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। কলেজ অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন স্বাগত বক্তব্য রাখেন।

 

কলেজ প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নিজামুল করিম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিল্টন, ব্যারিস্টার অনুকুল তালুকদার ডাল্টন, ব্যারিস্টার কাজী শামসুল হাসান শুভ, আওয়ামীলীগ নেতা কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, যুবলীগ নেতা এড. সিরাজুল ইসলাম ফেরদৌস, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এইচ এম আল আমিন, সাবেক ছাত্রনেতা মোঃ শাহ আলম, ইউপি চেয়ারম্যান আবু মোছা, সাবেক অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম, প্রধান শিক্ষক শাহ জাহান কবির ও আল আমিন খান।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।