
নবীনগর প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া:ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে , জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীসহ নানা কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলার মেইন গেইট সংলগ্ন অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন।
ব্রাক্ষণবাড়িয়া -৫ নবীনগর আসনের সংসদ সদস্য জননেতা ফয়জুর রহমান বাদল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নবীনগর উপজেলা প্রশাসন, নবীনগর থানা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,নবীনগর সরকারি কলেজ,পল্লী বিদ্যুৎ সমিতি ও নানা শ্রেণী পেশার মানুষ।পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার, তানভীর ফরহাদ শামীম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় সংসদ সদস্য জননেতা ফয়জুর রহমান বাদল এমপি ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জহির উদ্দিন চৌধুরী শাহান,পৌরসভার মেয়র, এডভোকেট শিব সংকর দাশ, নবীনগর থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলম , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধাগন, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। সভা শেষে ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয় ঐতিহাসিক ৭ ই মার্চ।
আপনার মতামত লিখুন :