নবীনগরে সাধক ফকির আফতাবউদ্দিন খাঁ’র ৯১ তম বাৎসরিক ওরশ পালিত


প্রতিনিধি প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৪, ২:৫২ অপরাহ্ণ
নবীনগরে সাধক ফকির আফতাবউদ্দিন খাঁ’র ৯১ তম বাৎসরিক ওরশ পালিত

মোহাম্মদ জুয়েল রানা(নবীনগর প্রতিনিধি):ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুরে সাধক মহাপুরুষ তথা তৎকালীন ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত ফকির আফতাবউদ্দিন খাঁ (১৮৬২-১৯৩৩) এর ওরশ গত, ২৫,২৬ ও ২৭শে জানুয়ারি মোট ৩দিন ব্যাপী মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

 

দেশের প্রখ্যাত সঙ্গীত বিশেষজ্ঞ শেখ সাদী খানঁ’র সভাপতিত্বে ও শামীম আহমেদ দুদু ও সাংবাদিক জুয়েল রানার যৌথ সঞ্চালণায় ওরশ মোবারক টির তৃতীয় রজনীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দুই দুইবারের সফল সভাপতি ও মহেশ ভট্টাচার্য কলেজের প্রতিষ্ঠাতা মুনতাসির মহিউদ্দিন অপু। প্রধান আলোচক ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সরকার, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোসা মিয়া, সৈয়দ আহাম্মেদ, আনোয়ার হোসেন,অলিউর রহমান ভূইয়া,ডা: আবু জাফর জামাল, আবুল ফায়েজ,

আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেব নাথ অপু,মাছরাঙা টিভির কুমিল্লা বুরো প্রধান, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল,কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, বিশিষ্ট সমাজসেবক গিয়াসউদ্দিন, নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি শাহআলম,মোঃ শামীম,

,রাফায়েল চিশতী, মাহাবুব আলম সরকার,রাশেদ আলম সরকার,মামুন মিয়াসহ অসংখ্য গুণগ্রাহী গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও ভক্ত ও আশেকানগন।

২য়দিন রাত ব্যাপী অনুষ্ঠিত হওয়া এই ওরসে উক্ত দরবার শরীফের ভক্ত ও আশেকানগন দূরদূরান্ত থেকে আসতে দেখা যায়। ভক্ত-আশেকানদের উপস্থিতিতে মাজার সহ প্রায় ১কিলোমিটার এলাকাজুড়ে মুখরিত হয়। এছাড়াও স্থানীয় এলাকাবাসীর ও দূরদূরান্ত থেকে আগত মানুষের স্বতস্ফূর্ত চেষ্টা ও অংশগ্রহণে তার নামে প্রতিবছর ওরস মোবারক অনুষ্ঠিত হয়ে থাকে।

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তানসেন সাংবাদিকদের জানায়, রেওয়াজ অনুযায়ী ওরসের প্রথম দিন সকাল ৯টা থেকে শুরু হয় মাজারে গিলাফ মোড়ানো। এরপর মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এবং মাজারের চারপাশে আলোকসজ্জার মাধ্যমে সৌন্দর্যবর্ধন করা হয়।

এই ওরশ মোবারক কে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও মাজার জুড়ে বসেছিল নানান রকমের দোকানপাট ও রাতে ছিল বাউল গানের আসর।

রাত-দিন ব্যাপী এই আসরে গান পরিবেশন করেন দেশের প্রখ্যাত বাউল শিল্পী বাউল আরিফ দেওয়ান ও বাবলী সরকার । রাতভর গানের এ আসরটিকে দেখার জন্য বাউল গানের দর্শক শ্রোতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।