পঞ্চগড়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইভটিজিংয়ের মিথ্যা অপবাদের অভিযোগে সংবাদ সম্মেলন


প্রতিনিধি প্রকাশের সময় : ১৪ জুন, ২০২৪, ৩:২৩ অপরাহ্ণ
পঞ্চগড়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইভটিজিংয়ের মিথ্যা অপবাদের অভিযোগে সংবাদ সম্মেলন

পঞ্চগড় প্রতিনিধি:জমিজমা সংক্রান্ত বিরোধের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক ছাত্রলীগ নেতার নামে ইভটিজিংয়ের মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ওই ছাত্রলীগ নেতাসহ ভুক্তভোগী পরিবারটি।  বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উপজেলার দেবনগড় ইউনিয়নের দেবনগড় ব্রমতল এলাকায় নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী পরিবারের আব্দুস সাত্তার ও দেবনগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুর আলম সিদ্দিক। এসময় ভূক্তভোগী পরিবারের সদস্য এবং প্রতিবেশিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আব্দুস সাত্তার অভিযোগ করে বলেন, প্রতিবেশি আমিরুল ইসলামের কাছে পৈতৃক সূত্রে পাওয়া ৪৪৭৯ ও ৪৫০৯ এই দুই দাগের ৪১ শতক জমির মধ্যে গত ২০১৩ সালে সাড়ে ৫ শতক জমি কেনেন আব্দুস সাত্তার ও সোলেমান আলী দুই ভাই। পরে জমি রেজ্রিট্রি নিয়ে ভোগদখল করতে থাকেন তারা। এরই মধ্যে গত ১ জুন জমি দখলে নিতে ট্রাক্টরে করে জমিতে মাটি ভরাট শুরু করেন আমিরুল। পরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাধাঁ দিলে ও পুলিশ এসে বিষয়টি সমাধান করেন। তবে রাতের আধাঁরে তারা ওই জমিতে ইট এনে ফেলেন। পরে ওই জমিকে কেন্দ্র করে ঘটনায় গত ১০ জুন সকালে ভূক্তভোগী পরিবারের সাথে বিরোধে জড়ায় আমিরুলের স্বজনেরা। এসময় দুই পক্ষের অন্তত ৬ জন আহত হন। তবে বিরোধের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে প্রতিবেশি আমিরুল ও তার স্বজনেরা ভূক্তভোগী পরিবারের সদস্য নুর আলম সিদ্দিকের নামে ইভটিজিংয়ের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যেম সহ বিভিন্নভাবে অপ্রচার চালাতে থাকেন। ছাত্রলীগ নেতা নুর আলম সিদ্দিক অভিযোগ করে বলেন, আমি নিজের প্রতিষ্ঠানে ছিলাম। তারা হামলা করতে আসে। এর মাঝে তারাই আবার বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে আমার নামে মিথ্যা প্রচারণা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, আমি একজন জনপ্রতিনিধির সন্তান। সব সময় ভালো পথে থাকার চেষ্টা করি। কিন্তু সেই ভালো থাকাকেই তারা ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। যেদিন ঘটনা সে তার পরিবারের এক ছেলে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছে যে জমিজমা নিয়ে নাকি আমরা হামলা করেছি। কিন্তু ভিডিওতে তার উল্টোটা দেখা যাচ্ছে। এখন কি করবে তাই ভিন্ন পদ্ধতি বের করেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে আমিরুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি। এ বিষয়ে আমিরুলের ছেলে নাইম বলেন, জমি জমা নিয়ে তাদের সাথে বিরোধ ঠিক। কিন্তু নুর আলম আমাদের মেয়ের সাথে খারাপ আচরন করেছে। ক্ষিপ্ত হয়ে অপমান করেছে বলেও পাল্টা অভিযোগ করেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০