
আজ বিকেলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার নওশাদ জমির বলেন, “নির্বাচনের সময় আমরা পঞ্চগড়বাসীর কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম—পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। আজও আমি সেই অঙ্গীকারে অটল। ইনশাআল্লাহ পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ হবেই।”
তিনি আরও বলেন, জেলার স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষা খাতের উন্নয়নে একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীরা স্বাস্থ্য প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীসেবা, অবকাঠামোগত পরিস্থিতি ও পানি নিষ্কাশন ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, রোগীদের ভোগান্তি কমানো এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
স্থানীয়দের মতে, পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠিত হলে জেলার স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে স্থানীয় শিক্ষার্থীরা উন্নত চিকিৎসা শিক্ষা লাভের সুযোগ পাবে এবং জেলার মানুষও আরও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সক্ষম হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. মজিদ, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পঞ্চগড়ের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :