পদ্মায় বাসডুবি: ৪০ সিটের বাসটিতে যাত্রী ছিলেন ৫০ জন


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ ১৩২
পদ্মায় বাসডুবি: ৪০ সিটের বাসটিতে যাত্রী ছিলেন ৫০ জন

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটিতে চালক-হেলপারসহ অন্তত ৫০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলার ১৩ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

বাসটি বুধবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে মাত্র ছয়জন যাত্রী নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যায়। এরপর বিকেলে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায় বাসটি।

যাত্রী নিয়ে বাস পদ্মায়, চলছে উদ্ধার অভিযান

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন সৌহার্দ্য পরিবহনের কুমারখালী বাস কাউন্টার মাস্টার তন্ময় আহমেদ। তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে ছয়জন যাত্রী নিয়ে বাসটি ছেড়ে যায়। এরপর খোকসা থেকে সাতজন, মাছপাড়ার চারজন ও পাংশা থেকে ১৫ জন যাত্রী ওঠেন। ৪০ সিটের বাসটিতে চালক-হেলপারসহ মোট ৫০ জন ছিলেন।

তন্ময় আহমেদ আরও বলেন, ব্রেক ফেল করে বাসটি নদীতে পড়ে গেছে। যাত্রীদের কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০