পাবনার বেড়ায় অ.বৈ.ধ মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা


মোঃ ফেরদৌস হাসান, পাবনা প্রকাশের সময় : ২০ মে, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
পাবনার বেড়ায় অ.বৈ.ধ মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

পাবনার বেড়া উপজেলায় ফসলি জমির পাশে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার কাজীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কাজীপাড়া গ্রামের আবদুর রউফের বাড়ির পাশে হালিম মোল্যার পুকুরপাড়ে ভেক্যু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়।

অভিযান চলাকালে খানপুরা গ্রামের আইয়ুব আলীর ছেলে দেলোয়ার হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড আমিরুল ইসলাম তাঁকে ধরে রাখেন। পরে এসআই আব্দুল লতিফ মিয়ার নেতৃত্বে আমিনপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. নুরেণ মায়িশা জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, বাতেন ফকিরের নির্দেশে তিনি পুকুর থেকে মাটি কাটছিলেন এবং পুকুর মালিকদের সঙ্গে এ বিষয়ে চুক্তি রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও জানান, গত সাত দিন ধরে ওই স্থান ও পাশের সড়ক থেকে ভেক্যু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত জানায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ফসলি জমির আশপাশ থেকে মাটি কাটা নিষিদ্ধ। এছাড়া ব্যক্তিমালিকানাধীন জমি থেকে ভেক্যু মেশিন ব্যবহার করে মাটি কাটতে উপজেলা নির্বাহী কর্মকর্তার পূর্বানুমতি প্রয়োজন। অভিযুক্তের কাছে এ ধরনের কোনো অনুমতি পাওয়া যায়নি।

অভিযোগ প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দেলোয়ার হোসেনকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাবনার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০