ফেনীতে জমি দ.খ.ল ও চাঁ.দা দাবির অ.ভি.যো.গ


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
ফেনীতে জমি দ.খ.ল ও চাঁ.দা দাবির অ.ভি.যো.গ

ফেনী শহরের হাসপাতাল মোড় এলাকায় জমি দখলচেষ্টা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ফেনী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. রমজান দাবি করেন, ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত তাঁদের পৈত্রিক জমিতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়াদের মাধ্যমে ব্যবসা পরিচালিত হয়ে আসছে।

তিনি অভিযোগ করেন, গত ১৭ মার্চ একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে সেখানে থাকা একটি দোকানের ভাড়াটিয়াদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয় এবং জমি দখলের চেষ্টা করা হয়। এ সময় উপস্থিত লোকজনকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

ফেনীতে চু/রি হওয়া মোটরসাইকেল উদ্ধার

রমজান আরও দাবি করেন, অভিযুক্তরা ভুয়া ও জাল দলিল তৈরি করে জমির মালিকানা দাবি করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, এই সুযোগে অভিযুক্তরা এখনো ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে।

ভুক্তভোগী পরিবারটি নিরাপদে ব্যবসা পরিচালনা ও পৈত্রিক সম্পত্তি রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০