ফেনীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ১৬ জুন, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
ফেনীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ফেনীর নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, সাইবার অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-সাংবাদিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।

নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “আমার প্রথম দায়িত্ব ফেনীর সকল শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। আইন ও বিধিবিধানের আওতায় থেকে জেলার প্রতিটি নাগরিককে সম্মান জানিয়ে দায়িত্ব পালন করতে চাই।”

তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে বলেন, “পুলিশ ও সাংবাদিকদের কাজের মধ্যে অনেক মিল রয়েছে। সঠিক তথ্য আদান-প্রদান এবং জনস্বার্থে কাজ করার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন, সাইবার বুলিং প্রতিরোধ এবং যানজট নিরসনে জেলা পুলিশ দৃঢ়ভাবে কাজ করবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম, ট্রাফিক বিভাগের কর্মকর্তা সাহাদাত হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অংশ নেওয়া সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং জনস্বার্থে পুলিশ-সাংবাদিক সমন্বয় আরও জোরদারের আহ্বান জানান।

ফেনীর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০