ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ ২১৬
ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

ফেনী ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

শনিবার (৮ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, চকলেট, প্রসাধনী ক্রিম, পাউডার, অরেঞ্জ ট্যাংক ও একটি মোটরসাইকেল। বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য কোটি টাকা।

ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় রাখা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০