
সকাল সাড়ে ৭টায় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। এতে শতশত মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মুহাম্মদ মুজিবুল হক।
এরপর সকাল সাড়ে ৮টায় একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা স্টেডিয়াম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুল্লাহ। এ ছাড়া জেলার বিভিন্ন মসজিদে আরও একাধিক জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মুসল্লিরা মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় দোয়া করেন।
ঈদের জামাত ও মোনাজাতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
সব মিলিয়ে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও আনন্দঘন পরিবেশে বান্দরবানে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।
আপনার মতামত লিখুন :