বান্দরবানে পাহাড়ের নিচে মা–মেয়ের ম/র/দে/হ উদ্ধার


মো. তুহিন হোসাইন, বান্দরবান প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
বান্দরবানে পাহাড়ের নিচে মা–মেয়ের ম/র/দে/হ উদ্ধার

বান্দরবান শহরের মেঘলা এলাকায় পাহাড়ের নিচ থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মেঘলার লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার দুর্গম এলাকায় একটি পাহাড়ের প্রায় দেড়শ ফুট নিচ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রমেসিং মার্মা (৩০) ও তাঁর চার বছর বয়সী মেয়ে বৃষ্টি মার্মা। তাঁদের বাড়ি মেঘলার কানা পাড়া এলাকায়।

বান্দরবান সদরে ৮৮ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকে মা ও মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না তাঁদের স্বজনরা। পরদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে লালমোহন বাগান এলাকার একটি পাহাড়ের নিচে তাঁদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, পাহাড়ের চূড়া থেকে পড়ে গিয়ে তাঁদের মৃত্যু হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

রাতের আঁধারে কাঠ পাচারকালে টংকাবতী রেঞ্জে ট্রাক আটক

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, মেঘলা এলাকা থেকে মা–মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০