বাসভাড়া বাড়ল: ঢাকা থেকে কোথায় কত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ ৬২
বাসভাড়া বাড়ল: ঢাকা থেকে কোথায় কত

জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লার বাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন তালিকায় কিলোমিটারপ্রতি ভাড়ার পাশাপাশি নির্দিষ্ট রুটে সেতু, ফেরি, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওয়ের টোলও যুক্ত করা হয়েছে।

নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে।

বিআরটিএর তালিকায় ৫১ আসন ও ৪০ আসনের বাসের জন্য পৃথক ভাড়া নির্ধারণ করা হয়েছে। যেসব রুটে সেতু, ফেরি, এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওয়ে ব্যবহার করতে হয়, সেসব ক্ষেত্রে প্রযোজ্য টোল মূল ভাড়ার সঙ্গে যোগ হবে।

গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার ব্যবহারকারী বাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি টোল ধরা হয়েছে ৫১ আসনের বাসে ৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৯ টাকা।

সায়েদাবাদ থেকে নতুন ভাড়া

সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে কয়েকটি গন্তব্যের নতুন ভাড়া নিচে দেওয়া হলো—

গন্তব্য দূরত্ব ৫১ আসনের বাস ৪০ আসনের বাস
বরিশাল ১৭১ কিলোমিটার ৪৯৩ টাকা ৬২৯ টাকা
পটুয়াখালী ২১০ কিলোমিটার ৬০৫ টাকা ৭৭২ টাকা
বরগুনা ২৫৩ কিলোমিটার ৭১৭ টাকা ৯১৪ টাকা
সিলেট ২৫৭ কিলোমিটার ৬২৪ টাকা ৭৯৬ টাকা
কুয়াকাটা ২৮০ কিলোমিটার ৭৮১ টাকা ৯৯৬ টাকা
জকিগঞ্জ — ৮৪৮ টাকা ১ হাজার ৮১ টাকা

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০