বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: দীপেন দেওয়ান


রাঙামাটি প্রতিনিধি প্রকাশের সময় : ১ জুলাই, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ ২১৯
বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান পদত্যাগের প্রায় এক মাস পর নিজ নির্বাচনী এলাকা রাঙামাটিতে এসে দলীয় নেতাকর্মীদের সংবর্ধনা গ্রহণ করেছেন।

বুধবার (১ জুলাই) রাঙামাটিতে পৌঁছালে জেলার প্রবেশদ্বার বেতবুনিয়া থেকে শুরু করে বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা মিছিল, স্লোগান ও ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান। পরে গাড়িবহর নিয়ে তিনি শহরের কাঠালতলী এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে যান। সেখানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।

দীপেন দেওয়ান বলেন, “বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র মোকাবিলায় আমি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আছি। আমাদের নেতা তারেক রহমান। তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত। তাঁর নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমি এগিয়ে যেতে চাই।”

মন্ত্রী পদ থেকে পদত্যাগের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আমি এখনো সংসদ সদস্য আছি। আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার মানুষের সমস্যা সমাধানে আগের মতোই কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। দলের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।” এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এরপর তিনি ঢাকায় অবস্থান করলেও জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশ নেন।

তাঁর মন্ত্রীত্বের প্রায় তিন মাসের মাথায় পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে তাঁর পদত্যাগ প্রত্যাহার ও পুনর্বহালের দাবিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা আন্দোলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১