বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় সরাইলের একই পরিবারের পাঁচজন নিহত 


প্রতিনিধি প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৪, ৩:৩৫ অপরাহ্ণ
বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় সরাইলের একই পরিবারের পাঁচজন নিহত 

বাহাদুর আলম,ব্রাহ্মণবাড়িয়া:ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এরা হলেন- সৈয়দ মোবারক (৫০), তার স্ত্রী স্বপ্না (৩৫), দুই মেয়ে সৈয়দা কাশফিয়া (১৫) ও সৈয়দা নূর (১২) এবং ছেলে সৈয়দ আব্দুল্লাহ (৭)। তাদের বাড়ি সরাইলের শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে। তারা ঢাকার মগবাজারে ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতদের স্বজনদের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, মোবারক তার স্ত্রী-সন্তানদের নিয়ে মগবাজারে থাকতেন। গতকাল রাতে তারা অগ্নিকাণ্ড হওয়া ভবনটিতে রাতের খাবার খেতে গিয়েছিলেন। সেখানেই আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ বাড়িতে নিয়ে আসা হচ্ছে দাফনের জন্য।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১