বেড়ায় আধিপত্য নিয়ে সং.ঘ.র্ষ, আ.হ.ত ১০


মোঃ ফেরদৌস হাসান, পাবনা প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
বেড়ায় আধিপত্য নিয়ে সং.ঘ.র্ষ, আ.হ.ত ১০

পাবনার বেড়া উপজেলার হাতিগাড়া–শম্ভপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বেড়া পৌরসভার হাতিগাড়া গ্রামের ডাকবাংলা বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাতিগাড়া ও শম্ভপুর এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন গুলিবিদ্ধসহ আহত হন।

পাবনায় দুই পক্ষের সং/ঘ/র্ষে গৃহবধূ নি/হ/ত

আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

পাবনা-৩ আসনের ব্যালট সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লালবুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০