ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীদের আইনি সেবা দিতে পুলিশের সহায়তা ডেস্ক খুলেছে জেলা পুলিশ 


প্রতিনিধি প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ণ ২৮
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীদের আইনি সেবা দিতে পুলিশের সহায়তা ডেস্ক খুলেছে জেলা পুলিশ 

বাহাদুর আলম,ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের আইনী সেবা দিতে প্রবাসী সহায়তা ডেস্ক খুলেছে জেলা পুলিশ। গত বুধবার (১৪ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রবাসী সহায়তা ডেস্কের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) নুরেআলম মিনা। প্রবাসী এবং তাদের স্বজনরা স্বশরীরে এসে অভিযোগ জানানোর পাশাপাশি হটলাইন নাম্বারে ফোনকল, হোয়াটসঅ্যাপ, ইমো এবং টেলিগ্রামের মাধ্যমেও কাঙ্খিত সেবা নিতে পারবেন। দিবারাত্রি ২৪ ঘণ্টাই সহায়তা ডেস্কের সেবা নিতে পারবেন প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা।

এর আগে জেলা পুলিশ লাইনের ড্রিলশেডে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন রেঞ্জ ডিআইজি। এতে তিনজন প্রবাসী সিআইপিকে সম্মাননা জানানো হয়।

পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রবাসী সিআইপি মো. তৌফিকুজ্জামান, আহমেদ মোত্তাকি ও মো. কাশেম মিয়া।

ডিআইজি নুরেআলম মিনা বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। কিন্ত প্রবাসে নিজেদের সমস্যার পাশাপাশি দেশে থাকা পরিবারের সদস্যদের সমস্যায় দুশ্চিন্তায় থাকেন। প্রবাসী এবং তাদর পরিবারের এসব সমস্যা বিশেষভাবে গুরুত্ব দিয়ে সমাধানের জন্য পুলিশের সহায়তা ডেস্ক খোলা হয়েছে। এর মাধ্যমে পুলিশের সঙ্গে প্রবাসী ও তাদের পরিবারের সরাসরি যোগাযোগ স্থাপন হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১