মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত-১


প্রতিনিধি প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২৪, ১০:১১ অপরাহ্ণ
মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত-১

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামে হাসিমপুর মধ্যে পাড়া জামে মসজিদের কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন আহত হয়েছেন।

শুক্রবার বেলা ২ টার দিকে হাসিমপুর মধ্যে পাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে। আহত ব্যাক্তি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে আরিফুল ইসলাম (৩৭)।

স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ মসজিদের নাম পরিবর্তন ও কমিটি নিয়ে বিভেদ সৃষ্টি হয়। শুক্রবার জুম্মার নামজের পর একই বিষয় নিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হলে মৃত দিরাজ তুল্লা প্রামানিকের নেতৃত্বে মৃত জামাত আলী শেখের ছেলে মদো শেখ (৫৫), মৃত গেদায় প্রামানিকের ছেলে হায়াত প্রামানিক (৪৫) আহম্মেদ শেখের ছেলে দুলাল শেখ (৪০) সহ আরো অনেকে আরিফুলের ওপর হামলা করে মারাত্মক আহত করেন। পরবর্তীতে স্থানীয় মুসল্লিরা আরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে বর্তমানে আরিফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান এবিষয়ে কোনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০