মাগুরায় মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার 


প্রতিনিধি প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
মাগুরায় মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার 

মিরাজ হাসান, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়নের টুপিপাড়া সরকারি খালের রাস্তার উপর  মান্নান মোল্লা (৩৩) নামে এক মোটরসাইকেল রাইড শেয়ারের লাশ উদ্ধার করছে শ্রীপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী)  সকালে তার মরদেহ উদ্ধার করে উপজেলা থানা পুলিশ।

স্থানীয়ভাবে জানা যায়,নিহত মোটরসাইকেল রাইডার মান্নান মোল্লার বাড়ি শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামের হাফিজার মোল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়,প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেল নিয়ে ভাড়া মারার উদ্দেশ্য বাসা থেকে বের হয়েছিলো।রাতে বাসায় রান্নার তেল না থাকায় তার স্ত্রী সন্ধ্যা সাতটার

দিকে ফোন দিয়ে জানালে সে বলে আমি নিয়ে আসতেছি তুমি রাস্তার দাঁড়াও।পরে রাস্তার উপর তেল দিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যায় পরে আর ফিরে আসি নি।এমনকি রাতে ফিরে না আসলে একাধিকবার ফোনে ফোন করলে যোগাযোগ সম্ভব হয় নি।আমার স্বামীর হত্যার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করছি।

নিহতের মামা মোঃ আশরাফ বলেন,আমার ভাগ্নে একজন নিরীহ শান্ত ছেলে।রোডে মোটরসাইকেল ভাড়া মারতো।কারোর সাথে কোনো শত্রুতা নেই বলে আমরা জানি।আমার বিশ্বাস এটা পরিকল্পিতভাবে হত্যা করেছে।আমি প্রশাসনের কাছে সুষ্ঠু সঠিক বিচার চাই।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী বলেন,যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  পূর্বশত্রুতার জেরে এই হত্যার ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্ত শেষে হত্যার মূল কারণ জানা যাবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১