
বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ির সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সার্বজনীন গুরুবাদ ভক্ত ও আশেকান বৃন্দের ব্যানারে কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন মাজারে উগ্র মৌলবাদী গোষ্ঠী হামলা চালিয়ে ভক্ত-অনুসারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। তাঁরা এসব ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত ও বিচারের দাবি জানান।
বক্তারা বলেন, সুফিবাদ, বাউল সংস্কৃতি ও আধ্যাত্মিক চর্চা বাংলাদেশের ঐতিহ্যের অংশ। এসব ঐতিহ্যের ওপর হামলা দেশের অসাম্প্রদায়িক সংস্কৃতির জন্য হুমকি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা।
মানববন্ধন শেষে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়।
কুষ্টিয়ার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :