মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২


জসিম গৌড়া, মাদারীপুর প্রকাশের সময় : ১৫ জুন, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ, একটি চাইনিজ কুড়াল ও একটি লোহার কাটারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের অভিযোগে বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান চলাকালে মাদারীপুর সদর উপজেলার মিরাকান্দি এলাকার মজিবর মেম্বারের বাড়ির সামনে পাকা সড়কে একটি পিকআপ নিয়ে কয়েকজন সংঘবদ্ধ ডাকাত সদস্য সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।

গ্রেপ্তাররা হলেন— হাচিবুল হাসান ওরফে জসিম মোল্লা (৩০), পিতা হারেজ মোল্লা, মাতা সুফিয়া বেগম, সাং মিরাকান্দি, থানা সালথা, জেলা ফরিদপুর এবং মজনু শেখ (৩৫), পিতা মুন্নাফ শেখ, মাতা স্বপ্না বেগম, সাং পশ্চিম গঙ্গাবর্দী, থানা কোতোয়ালি, জেলা ফরিদপুর।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি লোহার কাটার এবং একটি পিকআপ আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা (নং-৫০, তারিখ: ১৪ জুন ২০২৬) দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০