মাদারীপুরে শতাধিক শিশুর ‘ইচ্ছে পূরণ’ করলেন বিএনপি নেতা জামিনুর হোসেন


জসিম গৌড়া, মাদারীপুর প্রকাশের সময় : ১৭ জুন, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
মাদারীপুরে শতাধিক শিশুর ‘ইচ্ছে পূরণ’ করলেন বিএনপি নেতা জামিনুর হোসেন

মাদারীপুরে সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের পরিবারের শতাধিক শিশু এবং শিক্ষার্থীর হাতে তাদের পছন্দের বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আয়োজিত এ কর্মসূচির উদ্যোগ নেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আইনজীবী অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু।

আয়োজকেরা জানান, অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠুর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করে আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব মাদারীপুর। অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও শিক্ষার্থীর হাতে তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

মাদারীপুরে

অনুষ্ঠানে অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিরা এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে।

এ সময় এপেক্স ক্লাব অব মাদারীপুরের সভাপতি, সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শতাধিক শিশুর হাতে তাদের পছন্দের উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০